রবিবার, ১৭ অক্টোবর, ২০১০

গান এবং আবারও নির্লজ সাহায্যপ্রার্থনা

একটা গান করেছিলাম, যথারীতি শেষ করতে পারি নি, এটা কিভাবে শেষ করবো জানি না, আমি অর্ধেক ছবি দেখছি বাকি অর্ধেক এখনও অদেখা
কেউ কি সাহায্য করতে পারে??

শ্রাবন মেঘে আকাশ ঢাকা বৃষ্টি নামাও তোমার চোখে

মেঘ জমেছে আকাশজোড়া দুপুরঘুমে স্তব্ধ পাড়া
বর্ষামেদুর এমন দিনে দুপুর বেলার একলা ছাদে
প্রথম চুমু তোমার ঠোঁটে সেদিন আমার মনে আছে।।

ছাদের টবের ক্রিসেন্থিয়াম হাস্নুহেনা গন্ধজবা

ভালোবাসায় আদ্্র দুচোখ আকণ্ঠপান অলীকসুধা
...........................................................................
.........................................................................

আসবে আবার শ্রাবনদুপুর একলা ছাদে কাঁদার প্রহর

স্মৃতির আঁধার রেলকামরায় যাচ্ছি ছেড়ে তোমার শহর।
............................................................................
...........................................................................

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০


  • ১০ টি মন্তব্য
  • ৪১৬ বার পঠিত,
Send to your 
friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২০ শে মার্চ, ২০০৬ সকাল ১১:০৩
৩. ২০ শে মার্চ, ২০০৬ সকাল ১১:০৩
অতিথি বলেছেন: অপুর্ব হইছে কালপুরুষ ভাই প্রথম 2টা যাবে কিন্তু শেষ 2টা র সাথে আরও 2 লাইন দেন ঐটাও রাইখ্যা দিতে পারি, এই ভাবে যাইবো না।
৪. ২০ শে মার্চ, ২০০৬ সকাল ১১:০৩
অতিথি বলেছেন: শোমচৌ দিলেনতো মনটা উদাস করে, সেই ও'নীল ভাবলেই মনে পড়ে ওসমান ফ্যামিলি, মন্টানা, আবারও ঘোড়া চেপে যাইতে ইচ্ছা হইলো।
৫. ২০ শে মার্চ, ২০০৬ সকাল ১১:০৩
কালপুরুষ বলেছেন: আলিঙ্গনের উষ্ণ সূধা জাগায় মনে প্রেমের ক্ষুধা
তোমার কাছে রইলো জমা ভালবাসার এই বারতা

পড়বে মনে একলা বসে থাকবে যেদিন ছাদের ঘরে

ভিজেছিলাম তুমি আমি শ্রাবণ মেঘের এক দুপুরে
৬. ২০ শে মার্চ, ২০০৬ সকাল ১১:০৩
৭. ২০ শে মার্চ, ২০০৬ সকাল ১১:০৩
৮. ২১ শে মার্চ, ২০০৬ ভোর ৫:০৩
কালপুরুষ বলেছেন: শেষ দু'লাইন:
সূধার পরশ ুধার মতো অনাহারেই থাকবো বেঁচে
এক জনমের পুরুষকার পেয়েছিলাম তোমার কাছে (কিংবা আঁচে)
১০. ২১ শে মার্চ, ২০০৬ সকাল ৮:০৩ কালপুরুষ বলেছেন: দুখিত ভুলের জন্য ঃশেষ দুলাইন:
সূধার পরশ ক্ষুধার ক্ষরণ অনাহারেই থাকবো বেঁচে
এক জনমের পুরুষকার পেয়েছিলাম তোমার কাছে (কিংবা আঁচে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন