হতে পারতো প্রেমিকার সাথে দেখা অনেক দিন পরে ময়ুরের পেখমমেলা পর্বে স্পর্শের শুঁচিবাই মনে পরে সঙ্কোচে বাড়িয়ে দেওয়া হাত পকেটে পুরে পাশাপাশি গাছের মতো দাঁড়িয়ে কথার ডালপালা ছড়াই চারপাশে-
ভালো আছো?
হুমম ভালোই, প্রত্যুত্তর আসে, জানো আমার বিয়ে হয়েছে
তাই নাকি কবে?
বেশ অনেকদিনই হলো, আজ সাথে আসে নি তাহলে পরিচয় করিয়ে দেওয়া যেতো, জানো বাসার বড় বৌ আমি শ্বাশুড়ী খুব আদর করেন
তাই নাকি , তাহলে তো সুখে আছো।
হ্যাঁ আছি এক রকম, যাই ওর অফিসের গাড়ী ছেড়ে দিতে হবে, বাসায় এসো-
ঠিকানা হাতে তার উড়ে যাওয়া আঁচলের হাওয়ায় বিহ্বল অনুভবের বিশেষণ খুঁজি।

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৭ শে জুন, ২০০৭ দুপুর ১২:৩৩
সাধারন বলেছেন: গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি-বিস্মৃত অক্ষর...