রবিবার, ১৭ অক্টোবর, ২০১০

নিজের কবিতা

জনগন সামলে, অনেক পাকনামি করেছি বিগত সময়ে অনেকের প্যারোডি করেছি, এখন শেষের সে দিন ভয়ংকর, নিজের বহু আগের লেখা একটা কবিতা দিচ্ছি, প্রায় 4/5 বছর হলো কবিতার চাষাবাদ ছেড়েছি, তাই তেমন ভালো হবে এ আশা রাখি না, তবে সামলে, আমি লাজুক মানুষ .................


অনুসন্ধানি রিপোর্ট

----------------

প্রগতি কেটে দিলো ইশ্বরের ডানা

শৃংখলিত সীমাবদ্ধ ইশ্বর আপন মহিমা বেচে
করে খাচ্ছিলেন বেশ
বাধ সাধলো বেয়ারা মানুষ
হাত পা গুটিয়ে ঠুটো জগন্নাথ হয়ে স্বকৃত্তি কেত্তন করে জমিয়ে নিয়েছিলেন আসর
বাধ সাধলো বেয়া মানুষ।

বেয়ারা উৎপাতে অতিষ্ট ইশ্বর খিড়কি দুয়ার দিয়ে

পালিয়ে গেলেন অরন্যে গুহাবাসী মানুষের কাছে।

এদিকে তাকে খুঁজছে

মুদির দোকানি হামিদ আলি, দিনমজুর শুকুর মিয়া,
ফেরিওয়ালা তপন বাগচি, কাশেমের মা-
পাঁচটা খুন আর কয়েককোটি টাকা আত্মসাতের তদন্ত শেষে পুলিশ জানালো
ইশ্বর জানেন এর পিছনে কলকাঠি নেড়েছে কারা-
রাজসাক্ষ ী হিসেবে তাকে হন্যে হয়ে খুজছে পুলিশ
এমন কি রাষ্ট্রপ্রধানও তাকে খুঁজছেন
দেশের শান্তি নিশ্চিত হবে কবে এ খবর জানতে।
মানুষের ক্রমাগত উৎপাতে বিরক্ত ইশ্বর
নির্বাসনে গেছেন গহীন অরন্যে
গুহাবাসী মানুষের কাছে

পদবিভারাক্রান্ত ইশ্বর শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই ছিলেন।




এখন নিজের কাছেই ভালো লাগছে না, তবে সে সময় ভালো মনে হয়েছিলো, বোধ হয় বয়েস বেড়েছে।

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০


  • ৩ টি মন্তব্য
  • ৩৮৩ বার পঠিত,
Send to your 
friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৯:০২
অতিথি বলেছেন: কঠিন... কঠিন... অইছে।
আপনি চাষা হিসাবে দারুন। অনেকে কবিতা পোষ্ট করে, পড়তে ইচ্ছে করেনা, মাঝে মাঝে ঢু মারি। ভালো লাগলে মন্তব্য করি। মনে হয় পৃথিবীর সব কবিতাই বোরিং।
কিন্তু আপনারটা ভালো লেগেছে। অন্তত সস্তা দরের চাষা যে আপনি নন তা জানাতো গেল...।
২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২
৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২
অতিথি বলেছেন: ওরে রাসেল ওরে আমার চাষা, চালিয়ে যা তোর কোবতে বড়ো খাসা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন