রবিবার, ১৭ অক্টোবর, ২০১০

মনোসমীক্ষণ

স্মৃতির খনন শেষে জেনে ফেলি
কে ভেতরে গোপন ব্যাধি নিয়ে ঘুরে
কার ভিতরে আশার প্রসবন বয়
কে অন্ধকার বুকে নিয়ে চলে

অহিংস ব্যাধ, বোধিসত্ত,্ব

বাৎসায়ন ও নীতিশাস্ত্র
কে কতটা গভীর ভাবে ভাবে

মৃদু আলো মৃদু বিস্মরণ

শীতাতপ নিয়ন্ত্রিত খনন কারখানা
ঘন্টাপ্রতি 300 হলেই
অভিজ্ঞ মানুষ কাঠমুখে
মানুষের স্মৃতিকথা শুনে

তার হাতেই ব্যাবস্থাপত্র

স্মৃতির খনন শেষ হলে
সেই বলে দেয় আমাদের ভেতরে
কে কে আপাতসুস্থ
কার ভিতরে হতাশার চাষাবাদ

কে কোন গোপন ব্যাধি নিয়ে ঘুরে

আমরা জেনে যাই স্মৃতির খনন শেষ হলে

তার আগে আপাতত অপেক্ষায়

মনোসমীক্ষণের কারখানায়।

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৬ সন্ধ্যা ৬:২১


  • ৪ টি মন্তব্য
  • ৩২২ বার পঠিত,
Send to your 
friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা মে, ২০০৬ রাত ১২:০৫
অতিথি বলেছেন: নাহ, মাঝে মাঝে হাওয়ার তীর মাইরা দেই, কেউ শহীদ হইয়া গেলে আমার দোষ নাই,
২. ০৪ ঠা মে, ২০০৬ রাত ১২:০৫
৩. ০৪ ঠা মে, ২০০৬ সকাল ৭:০৫
৪. ০৪ ঠা মে, ২০০৬ সকাল ১০:০৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন