রবিবার, ১৭ অক্টোবর, ২০১০

বাংলা এইং বাংলিশ

কেউ দীনতা মেনে নিতে রাজি না, এখানে বাংলার পাশাপাশি ইংরেজি ব্যাবহারের সুবিধা দেওয়া হয়েছে, আমিও এর পক্ষে ছিলাম, তবে অবশ্যই প্রয়োজনে ইংরেজি ব্যাবহার করা হবে এমন ধারনা ছিলো,

কিন্তু আজ ঘুম থেকে উঠে তাজ্জব হয়ে গেলাম, সে সুবিধা দিয়েছে ঠিক কিন্তু কেউ কেউ সম্পুর্ন লেখাই ইংরেজিতে লিখেছে, এবং এর বিপক্ষে যুক্তি তারা বাংলা টাইপ করতে পারে না,

তবে তাদের বাংলায় গালি দেওয়ার পারদর্শিতা আছে, এটাই আশ্চর্য কথা, তারা বাংলায় গালি লিখতে পারেন কিন্তু বাংলায় ভালো কথা লিখতে পারেন না।
এটার অর্থ কি এমন যে বাংলা শুধু গালি দেওয়ার উপযুক্ত ভাষা???
আর সবাই যে বিজয় শিখে এখানে এসেছে তাও নয়, আমি প্রথমে ব্যবহার করতাম ভার্চুয়াল কি বোর্ড এখন ফোনেটিক এ লিখি, সব সঠিক ভাবে লিখতে পারি এমনও না, মাঝে মাঝেই সাহায্য পাতায় গিয়ে দেখে আসি কিভাবে বাংলা লিখতে হবে, এইটুকু কষ্ট করলেই হয়, তবে যারা শুধু বাংলা গালির চর্চা করেছেন তাদের বাংলা জ্ঞান কম সুতরাং তারা নিজের হীনতা, দীনতা মেনে নিয়ে বাংলা ভালো করে না শিখে ইংরেজিতে কাজ চালিয়ে নিবে, এটা মেনে নেওয়া যায় না,
বদরূল ভাই, হিমু, এ নিয়ে কিছু কথা বলছে, কতৃপক্ষের সিদ্ধান্ত ছিলো তারা সম্পুর্ন ইংরেজিতে লেখা পোষ্ট সামনে রাখবেন না, কিন্তু এই গালিবাজগুলোকে প্রশয় দেওয়ার যে ইতিহাস এর আগে দেখলাম এখনও তাই, তাদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নেওয়া হলো না, এখন তাদের পোষ্টও উধাও করা হলো না।

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০


১. ০৯ ই মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৩
কামরান বলেছেন: সত্যি কথা বলতে আমি একটু হলেও একমত।

আমাদের উচিৎ ইংরেজীকে শুধু মাত্র URL এর জন্য রাখা।
২. ০৯ ই মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৩
অতিথি বলেছেন: আমি কিছু প্রস্তাব দিয়েছিলাম আগেই। তা না মানলেও নোটিশবোর্ড জানিয়েছেন যে সম্পূর্ণ ইংরেজিতে পোস্ট তারা প্রথম পাতা থেকে সরিয়ে ফেলবেন।
৩. ০৯ ই মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৩
কামরান বলেছেন: রাসেল ।

ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য


প্রথম কথা - আমার দুঃখপ্রকাশ কিন্তু আমার বলগ এ কেউ মন্তব্য করেনা দেখে ছিলনা! দেখুন - আমার পোসট পরে কখন জদি এই বেপার টা বোঝেন তাহলে বলব আমি আমার কথা আপনাদের বোঝাতে ব্যার্থ। আমি বলছিলাম গ্রুপ এর কথা - OLD এবং NEW হয়তো আপনি আমাকে ভুল বুঝেছেন। আমার বলগ এমন আহামরি কিছু নয়- রাজেবএর কথা বলেছিলাম - তার বলগ পড়তে বেশ ভালই লেগেছিল। তেলাপোকার একটা পোস্টের কথা বলেছিলাম - যা খারাপ লেগেছিলো।



আর যে বেপার টা point out করলেন তার জন্য পোস্ট পাবেন।


ধন্যবাদ
৪. ০৯ ই মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৩
অতিথি বলেছেন: এ নতুন পুরানা বিষয়টা হাস্যকর, আমি এই সাইটের খবর পেয়েছি আগে তোমরা পরে পেয়েছও, এর মানে আমরা অনেক কিছু করে ফেলেছই তা নয়, সবাই মনোযোগ দিয়ে সবার লেখা পড়ে, অন্তত আমি সবার লেখাই পড়ছি, এবং একেবারে অতিরিক্ত না হলে পড়বো সবারটাই। কিন্তু ধরো যদি 100 পোষ্ট আসে তখন পড়াটা সম্ভব হবে না।
৫. ০৯ ই মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৩
কামরান বলেছেন: খুব সম্ভবত হাস্যকর।

তবুও তোমাকে কিন্তু দেখা যায় না কারো বলগে! তোমার মতকে না মানায় তুমি আমার বলগ এ পোস্ট করেছিলে - ঠিক মনে নেই - এটাই তোমার প্রথম কিনা - মনে হয় তাই।


যাইহোক। বেপার টাতে যতটুকু জোর দেয়া দরকার তার চেয়ে বেশী পাচ্ছে। আমরা আজ এখানেই ইতি টানি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন