রবিবার, ১৭ অক্টোবর, ২০১০

এসে গেলো এসে গেলো।

ব্যাঙ্গকার ছিলাম, হালে পানি পেলাম না, শোমচৌ আলু বানায়া ভর্তা করে ফেললো, বেশ চোট পেলাম দিলে, এই নাদানের কি কোথাও ভাত জুটবে না,
বিজলি চমকের মতো আজ পেলাম ভালো একটা আইডিয়া, একটা সাহিত্যবাসরীয় খুলে ফেলি, হিমুর বাসর রাতের খোলাখুলি থুককু পান এর বিষয় না এটা, যাই হোক, প্রস্তাব পেশ করি।

এদেশে অনেক কিছু আছে, কিন্তু শুধুমাত্র সাক্ষাৎকারভিত্তিক পত্রিকা নেই, আমি পয়সা দিয়ে বা মাংনায় সবার সাক্ষাৎকার নিবো, আগে প্রচার পরে প্রসার আর তার পরে বানিজ্য হবে।

কিন্তু এ আইডিয়া আসার আগেই মুখফোড় স্বর্গত। না মরে বেহশত বাসী নয়, বেহেশতে আমাদের পত্রিকার প্রদায়ক, সেখান থেকে আদম বাবাজির নানান কেচ্ছা কাহীনি ধারাবাহিক ভাবে জানাবে জানিয়েছে, তার প্রথম খন্ড এখানে দেখেছেন আপনারা।
অপ বাক কে দায়িত্ব দিয়েছিলাম 1400 বছর আগের আরবের পরিস্থিতির সচিত্র বর্ননা দেওয়ার জন্য, বেটা আমাকে ঘোল খাইয়ে আরও 8000 বছর আগে গিলগামেশ আর বনিআসুরের সাথে যোগাযোগ শুরু করেছে,
বিভিন্ন যুগের উজ্জল চিত্রগুলো তুলে ধরতেই হবে আমাদের,
সূমন আমাদের আর্যরাজ্য সম্পাদক, এটা আমাদের সিস্টার কনসার্ন সে প্রাচীন ভারতের মুনি ঋষিদের সাথে যোগাযোগের ফলে প্রাপ্ত উপাত্তগুলো জানাবে সবাই কে।

বর্তমান বিশ্বের বিভিন্ন আলোচিত ঘটনা এবং টিটবিট জানাবে শোমচৌ , আরও একজন ছিলো , পদত্যাগ করেছে কাজের চাপে, প্রিয় হীরক লস্কর,

বিভিন্ন বই থেকে কাটপেষ্ট করার জন্য আমরা শুভ বাবুকে ভিস্কার করেছি, এই দুঃখে সে দৈনিক চোখের পানি তে একটা করূন সাক্ষাৎকার দিয়েছে, সাক্ষাৎকার নিয়েছেন ঘুমন্ত হামেদ,
আমি ওটার উল্লেখযোগ্য অংশ প্রকাশ করবো সামনেই।
আর কবি বাবা সুদ খানের সাথে একান্ত আলাপচারিতা রত বজ্জাত শরীফ এবং ব্যার্থ রাইসুর ঘনিষ্ঠ কথোপকথন আমরা মাঝে মাঝেই আপনাদের জানাবো।

আমি মূলত সঞ্চালক, মাঝে মাঝে নিজেও কিছু ন্যাপতামি করবো, তবে ন্যাপ্তানোর মূল দায়িত্ব লেখকদের।


বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদের এ আয়োজনে সহায়তা করেছেন

ধুসর গোধুলী - তিনি আমাদের রহস্য পাতার ন্যাপ্তক।
লাল মিয়া- আমাদের কৌতুক পাতার ন্যাপ্তক

হিমু- ওকে কবিতা পাতার দায়িত্ব দিয়েছিলাম, বেতনে বনিবনা হচ্ছে না তবে আমি জোড় প্রচেষ্টা চালাচ্ছি, বরশী গিলবে এমন আশা রাখি।


আপনাদের প্রতি আবেদন আপনারা যার যার সাক্ষাৎকার চান আমার এখানে জানাবেন, সময় ও সুযোগ বুঝে সে দাবি মেটানোর চেষ্টা করবো।


আর যারা যারা এখানে যোগ দিতে আগ্রহী তাদের বিভিন্ন যুগের সেরা সেরা লোকের কাছ থেকে অন্তত 5টা প্রশংসা পত্র আনতে হবে।


প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০


১. ১০ ই মার্চ, ২০০৬ রাত ৮:০৩
২. ১০ ই মার্চ, ২০০৬ রাত ৮:০৩
৩. ১০ ই মার্চ, ২০০৬ রাত ৮:০৩
হিমু বলেছেন: কবিতা ন্যাপ্তানোর ঘোর বিরোধী ছিলাম, আঠারো বছর পুরোবার আগেই পটল তুললো আমার কবিতার তৎকালীন পিকদানি "শৈলী", তারপর ন্যাপাদের ন্যাপানোর বহর দেখে চমকে গিয়ে তাড়াহুড়ো করে আমার কবিতাদের ঠাঁই দিয়েছিলাম নিরালা নির্বাসনে, মাঝে মাঝে বার করে পড়তাম আর আমি কবি এই ভুল ধারণা বুকে নিয়ে সুখ পেতাম ... সামহোয়্যার ইনে গণহারে পুরনো এখানে ওখানে প্রকাশিত-অপ্রকাশিত পদ্য তুলে ন্যাপাদের হাত থেকে রেহাই পেয়েছি, কিন্তু এ কি অশ্লীল প্রস্তাব, কবিতা পাতার ন্যাপা হবো আমি?

তবে অন্যের ভালো লাগা কবিতা তুলে দিতে আমি উৎসাহী, বড়শিটা কই?
৪. ১০ ই মার্চ, ২০০৬ রাত ৮:০৩
অতিথি বলেছেন: হাসান ভাই আপনে যে লন্ডনের সংবাদদাতা এটা ভুইল্যা গেছিলাম, বুঝেন না নতুন শুরু করছি, কত কি ভাবতে হয়।
৫. ১০ ই মার্চ, ২০০৬ রাত ৮:০৩
অতিথি বলেছেন: দিছিতোরে ভাই একটা উ কার বেশী দিয়া দিছি,আর্যরাজ্যের সম্পাদক
৬. ১০ ই মার্চ, ২০০৬ রাত ৮:০৩
অতিথি বলেছেন: হালার মামুর বেটা কাহা, হিমু হালারে ঠিকই বেতন দিতাছ আর আমাগোরে কও পেডে-ভাতে খাটোনের লাইগা? খাড়াও, হালায় দীক্ষক মামুরে শিক্ষক ধইরা একটা ধর্মতাল না ডাকলেইনা তোমার বিরুদ্ধে, লগে বদি মিয়ারেও পিছে না লাগাইলে আমিও তোমার কাহা না...।
৭. ১০ ই মার্চ, ২০০৬ রাত ৮:০৩
অতিথি বলেছেন: হিমুরে বেতন দেই নাই, বরশীর সুতায় রাশান ভদকার ছবি লাগায়া ডাকতাছি, কাহা দীক্ষকের লগে আগে হালকা চুক্তি করছি এই বছর কোনো ইসট্রাইক করবো না কইছে।
৮. ১০ ই মার্চ, ২০০৬ রাত ৮:০৩
হাসান বলেছেন: এইখানেও হালা আমি নাই। দূর যামু গা, আর থাকমু না এই সাইটে।
৯. ১০ ই মার্চ, ২০০৬ রাত ৯:০৩
অতিথি বলেছেন: কুট্টিগো দিলে রহম কম, হেগো এইসবে কিসু্য হয় না,
আমার কপালে চিচিংগার সালুন আর ভর্তা
১০. ১০ ই মার্চ, ২০০৬ রাত ৯:০৩
অতিথি বলেছেন: একটা বাঙ্গালী পাটি তে আছি। বিরানি রানতাছে এক ঢাকাইয়া মাম্মা। মামা হালায় যে খোশবু ছুটাইছে..উহ...
১১. ১০ ই মার্চ, ২০০৬ রাত ৯:০৩
হাসান বলেছেন: চলেন ভাই রাসেল ব্যাটারে আগে সাইজ করি তারপর আলাপ। হাত থাকতে মুখে কি?
১২. ১০ ই মার্চ, ২০০৬ রাত ৯:০৩
অতিথি বলেছেন: আফনে হালায় চামে আছেন, হেদিন কার ঘরে কোপ মারলেন বিরানীর উপর দিয়া, আইজকাও আবার পার্টি উইথ বিরানী.... আমাগোমতো কাংগাল গো মন লাগলে কইলাম খবরই আছে মিয়া, হেসে দেখবেন ছোট ঘরই আসল ঠিকানা হইয়া গেছে।
১৩. ১০ ই মার্চ, ২০০৬ রাত ৯:০৩
অতিথি বলেছেন: হুমমম ..............প্রকাশের আগেই কমিটি লইয়া গ্যাঞ্জাম........
১৪. ১১ ই মার্চ, ২০০৬ রাত ১:০৩
অতিথি বলেছেন: হুমমম ... আদমচরিত দ্্বিতীয় সর্গ অচিরেই আসছে, আদমগণ চরিত্র সামলে ... !
১৫. ১১ ই মার্চ, ২০০৬ রাত ১:০৩
অতিথি বলেছেন: যদিও ভরপেট বিয়ার খেয়ে আসছি তবুও এত যে হাসলাম তা বোধহয় আপনার লেখার গুণে। বোধহয় না বললেও চলতো। তবে পরে আপনি বেলুন হয়ে যান সেই ভয়ে বললাম। আরেকটু। আরেকটু ধরে রাখেন। এই স্টাইলটা যদি স্থায়ী হয়ে যায়, আমি নিশ্চিত রম্য লেখায় আপনি সুনাম কুড়াবেন। অবশ্য এই সাইটের বাইরে যদি লেখেন।
১৬. ১১ ই মার্চ, ২০০৬ রাত ১:০৩
অতিথি বলেছেন: না না, শোহেইল, সুনামের জন্য সাইটের বাইরে যেতে হবে কেন? এখানেই অনেক জনপ্রিয় হবেন আমাদের রাসেল ভাই। তিনি এসেছে ন ভিন্ন মাএার লেখা নিয়ে আর সনাতনী লেখাকে বিসর্জনের জন্য। রম্য রচনার জন্য তিনি মুখফোড়ের সাথে জয়েনট ভেনচার করতে পারেন। হা হা । তার লেখাকে আসলে বিনোদন বললে অবিচার করা হবে। কিন্তু কিছু কিছু একটা দরকার যাতে আমরা মন খুলে হাসতে পারি। হাসির চোটে মনিটরের কাঁচ ভাংগার আগ পর্যন্ত। দয়া করে আপনারা অন্তত যাবেন না। ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন