রবিবার, ১৭ অক্টোবর, ২০১০

প্যারোডি

কুংফু সিরিয়াস- ব্রুস লি

গোটা ছয় ইট ভাঙ্গি ক্যারাটের কোপে

তবু
ভয়ে থাকি কখন কি হয়?
তোমার চোখের দিকে
যখনই তাকাই-
দিগন্তছাড়া ভয়ে প্যান্টু ভিজাই।

কই শিক?- পুরোপুরি পারিবারিক


সংসারের ঝোলা ধরতে হবে এটাই বিবাহিত পুরুষের দস্তুর, কিন্তু নিত্য সকালে এ কোন আজাব? ঘুমের ভেতর স্বপ্ন আসছিলো তরতাজা, বিগত প্রেম আর প্রেমিকার স্বপ্ন বুনে বুনে ভালোই লাগছিলো হঠাৎ পা পিছলে স্যাঁত স্যাঁতে কাদায় হাত পড়লো, মেজাজটাখিঁচরে গেলো স্বপ্নোত্থিত বিভ্রম কাটলো যখন বুঝলাম ঐ প্যাঁচপ্যাঁচে কাদার রূপকে আসলে হাত পড়েছে ছোটকুর প্রাতঃকৃত্যে।

গিনি্নকে হুংকার দিয়ে ডাকলাম- কি বেকায়দা কাজকারবার, অন্তত সকালের ঘুমটা একটু ভালো হওয়া দরকার এইটাও বুঝো না? পূরীষে মাখামাখি দিনাগমনের পরবর্তি ঘটনা কি হতে পারে, সকালের রিকশা থেকে আচমকা ব্রেকের ধাককায় ছিটকে রাস্তায়, কিংবা রাস্তা মিস করে যদি খোলা ম্যানহোলে পড়ি, মর্নিং শোওজ দ্যা ডে,
আসলে গেরস্থজীবন মানে নানামাপে কাটাকাটি করে একটা ছেড়া ত্যানা পেঁচিয়ে জীবনযাপন।


প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০


১. ৩০ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
অতিথি বলেছেন: দিয়াশলাইয়ের কাঠি ভিজে গেছে আগে
জ্বলে না এত ঘসামাজামাজি তার কোপে
তারপরও মনে হয় পুরোপুরি পারিবারিক
যদিও ঠুনকো বলে হুংকার ছাড়ি কপট আক্ষরিক
২. ৩০ শে মে, ২০০৬ সকাল ৯:০৫
কনফুসিয়াস বলেছেন: হা হা হা! রাসেল ভাই! আপনি একটা জিনিস বস! হা হা হা। আমার হাসি থামতেছেই না! :-))))
৩. ৩০ শে মে, ২০০৬ সন্ধ্যা ৬:০৫
অতিথি বলেছেন: মাঝে মাঝে প্যারোডি খারাপ না েইটা তো মানলেন না কি?
আসলে ক্ষোভ প্রশমনের জন্য মাঝে মাঝে একেবারে চরিত্রহননজাতিয় লেখা খারাপ না।
৪. ১২ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৫২
৫. ১২ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৩:২১
কনফুসিয়াস বলেছেন: হ, চলুক আবার। আমারে এমনই প্যারোডি করলো যে তিতলিও এখন আমারে কুংফু কইয়া ডাকে!
কপাল!!
৬. ১২ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:৫৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন