রবিবার, ১৭ অক্টোবর, ২০১০

মাহজাবিন লা হিজাবীন

বায়তুন নাহার বলতে আমরা বুঝতাম
সেই বাগান ঘেরা ছোট্টো দোতালা বাসা
যার দেয়ালের ঘামে ইতিহাস লেখা আছে,

সে বাসার ছোটো মেয়ে নাহার, স্কুল থেকে রিকশা চেপে ফিরতো যখন

আমরা রাস্তার মোড়ে দাড়িয়ে সিটি বাজিয়েছি আমোদে,
নাহার সেই বাগান বাড়ীর বাস্তু সাপের মতোই শীতল দৃষ্টি হেনে চলে যেতো
সে বাগানে দলছুট ঘুড়ি বাধা পড়লে বেল গাছের ডালে
বেল পাকলে কাকের কি এ মহান প্রবাদ ভুলে
একবার হলেও সেই দলছুট ঘুড়ির খোঁজে যেতাম
লাব্বায়েক হুম্মা লাব্বায়েক নিশব্দ উচ্চারনে
বায়তুন নাহার তাওয়াফ করতাম উদাস বিকেলে

আল কিতাবিনের মলাটের নীচে,

আমাদের গোপন প্রেম খাবি খায়
আল কালামুন বৃথা নাভিশ্বাসে লিখে
ইন্না ইলাহে রাজেউন
অতঃপর ইন্তেকাল ফরমায় সব প্রেম
আমরা ক্রমশ যুবক হয়ে উঠি।
এ পাড়ার সদ্য কিশোরী সব মেয়ে,
বুকের গোপন খাঁজ,
মোহনীয় বাঁক ভাঁজ ঢেকে ক্লাশে যায়
লা হিজাবীন মাহজাবিন সব হৃদয়ে তুফানতুলে
আকাশ ভেঙ্গে চুড়ে যায় জলের আয়নায়
\নোনাধরা কলঘরে শ্যাওলা দেয়ালে
মাহজাবীন লা হিজাবীন সব ন্যাংটা হয়ে ঝুলে।

অর্থ্যাৎ নিষিদ্ধ গন্ধমভক্ষন

এবং যৌনতার জন্ম
এবং অনিবার্য স্বর্গপতন।্ত্র

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০০৬ রাত ১১:১৮


  • ৮ টি মন্তব্য
  • ৫৪৮ বার পঠিত,
Send to your 
friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১২ ই এপ্রিল, ২০০৬ সকাল ৭:০৪
অতিথি বলেছেন: স্বগর্ীয় পতনে মতর্ারোহণ-
একরঙা ফ্লুরোসেন্ট হিজাব-বিকিনি
৩. ১৪ ই এপ্রিল, ২০০৬ দুপুর ২:০৪
শমিত বলেছেন: ফাটাফাটি লেখা , রাসেল , আমার কিন্তু আপনার ইস্যুভিত্তিক লেখাগুলির থেকে এগুলি বেশী ভালো লাাগে । আরো লিখুন আমাদের অনুরোধে ঢেঁকি গিলুন বার বার ।
৪. ১৪ ই এপ্রিল, ২০০৬ সন্ধ্যা ৭:০৪
অতিথি বলেছেন: বিখার গায়ে ভো চমন, বিছর গায়ে ভো বাহার
কমসীন থা যো খুবসুরত, বাড়ে হো গায়ি ভো নাহার।
৫. ১৪ ই এপ্রিল, ২০০৬ রাত ১০:০৪
অতিথি বলেছেন: হিজাবে মাথা ঢাইক্যা আছে ভাইটু, এই লা হিজাবীন অর্থ যাদের হিজাব নাই---নতুন কইরা আরবি শব্দ বানাইতাছি....... আরবি ভাষাটাকে একটু আধুনিক না করা পর্যন্ত থামবো না, বিশ্বাসীরা জোরে হাঁক দেন
আ-- মি--ন
৬. ১৪ ই এপ্রিল, ২০০৬ রাত ১০:০৪
শুভ বলেছেন: মুখব্জ্বফাড়, আপনার শাব্জ্বয়র না হইয়া উপায় নাই আর আমার বদ্দার হিজাব ছাড়া কথা নাই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন