রবিবার, ১৭ অক্টোবর, ২০১০

হিনো-- রাজপথ

গতকাল বিজয়সরণিতে
হঠাৎ পথচারি ভ্যাবাচ্যাকা, ছুটে আসছে মিনি
কোনমতে টাল সামলে প্রধানমন্ত্রির কার্যালয়ের সামনে দিয়ে ছুটে বেড়িয়ে গেলো।
পথচারির আত্মারাম খাচাছাড়া হয়েই গিয়েছিলো প্রায়
কিন্তু কোনমতে ফুটপাত গাছের ডাল ধরে ঝুলে বেচে গেলেন, মেয়র খোকা ভাইকে কৃতজ্ঞতা জানিয়ে
তেড়ে গেলেন মিনি অভিমুখে।

তারপর র্যাংগস টাওয়ার হয়ে ছুটলেন হাওয়া ভবন, সুধা সদন, পদ্মা যমুনা থেকে দুতাবাস পাড়া

গেলেন প্রেসক্লাব, সংবাদ সম্মেলন, আচমকা বাসের ধাককা থেকে বেচে কি শোরগোলটাই না করলেন তিনি।

পেপার প্রত্রিকাতে খবরের ঝড় বয়ে গেলো,

কেউ বললেন মহা বিপ্লবি, কেউ বললেন এটা সি আই এর চর, কেউ কেউ আরেক কাঠি সরেস, বললেন, দাদাদের পয়সা খেয়ে ইসলাম বিপন্ন করতে মানবাধিকারের ধোয়া তউলছেন তিনি।
ইলিয়াস কাঞ্চনকেও দেখা গেলো হাসিমুখে তার পাশে পোজ দিতে।

একটা ট্রাকও সেদিন ইত্তেফাকের মোড়ে

উঠে পরলো সংবাদ পত্রবিপনিতে,
বেকুব হকার বাচবে না জেনেও রাস্তা পার হয়ে ছুটলো বঙ্গ ভবনে, প্রেসিডেন্টের কাছে।
প্রেসিডেন্ট কিছু না বুঝেই হতবাক, সেন্টরিকে বললেন ,হারামজাদাকে পুলিশি প্যাদানি দাও, বলা যায় না কোন কুমতলবে এসেছিলো এখানে।

তারপর অনেক দিন কেটে গেছে, মওলানা মান্নানের ইনকিলাব ভবন থেকে অনেক ইসলামি বিপ্লব বয়ে গেছে গোপিবাগ থার্ড লেনে। িেস ঘাতক ট্রাক আজও ইনকিলাবে এসে দিয়ে যায় নিউজপ্রিন্ট টন টন।


অবশেষে গতকাল সাভারের ব্রিজ ভেঙ্গে তুরাগ নদীতে পড়েছে সে ট্রাক।



............ শুধু রিকশা উলটেই মরে যায় মর্জিনা বেগমেরা।



----------------------------------

হিমু ভাই মাইন্ড খায়েন না, আপনার কাবিতা আমার বেশ লাগে কিন্তু পেশাগত কারনে আমি নিরুপায়।

:)

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০


  • ২ টি মন্তব্য
  • ৪২৭ বার পঠিত,
Send to your 
friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৮:০২
অতিথি বলেছেন: এটাকে আসলে প্যারডি না বলে প্রোটোটাইপ কবিতা বলা ভালো।
হিমু এবং রাসেল দুজনের থিমের সঙ্গেই আমি একমত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন