রবিবার, ১৭ অক্টোবর, ২০১০

মত প্রকাশের স্বাধীনতা নেই অশ্লিলতার চর্চা আছে,

কতৃপক্ষ ভাইয়েরা
মাসুদার উপন্যাসের পোষ্ট মুছে দিলেন, কারন হিসেবে ধর্মিয় বিভ্রান্তির কথা বলতে পারেন, তবে আমার মনে হয় না মাসুদার চিত্রায়নে কোনো ভুল ছইলো, যারা ঢাকায় বা একেবারে ওয়াজ বিচ্ছিন্ন বড় হয়েছেন, যারা গঞ্জের ওয়াজ শুনেন নাই তাদের অনুরোধ তারা একবার ওয়াজ শুনে আসেন পরে বলবেন মাসুদা বাজে কথা লিখেছে,
আর মাদ্্রাসার ঘটনাও পেপারে প্রকাশিত বাস্তবতা, অপ বাক মনে হয় কোনো একটা পোষ্টে এটার উল্লেখ করেছিলো,
কিন্তু এ সব সত্য ছবি আকার জন্য একজনের চরিত্র নিয়ে যেসব কথা চলছে তা কি শোভন??
এবং এখনও মাচোদা ভটভটি বলে এখটা আই ডি জ্বল জ্বল করছে, এটা কি রকম দ্্বিচারিতা,
আমার অন্য একটা আপত্তির কারন হচ্ছে এটা মানুষের অন্ধকারের কাছে আত্মসমর্পন, অনেকেই বাজে বাজে মন্তব্য করেছে, এমন কি ওয়ালির পোষ্টেও বাজে কথা আছে, সেটাকে নিয়ে কেউ এমন দাবি করেছে বলে মনে পড়ছে না,
আমরা নিজেদের প্রতি বর্ষিত সব গালি সব অযথা আচরন যুক্তির সাথে বিচর করছি, কিন্তু আপনারা এই প্রক্রিয়ায় বাধা দিলেন,
আপনারা নিজেরা এখটা নীতি ঠিক করেছিলেন ব্লগারের স্বাধীনতা বিষয়ে, কিছু সাবধানবানী ছিলো কিন্তু কোথাও নিষেধাজ্ঞা ছিলো না, এটা কেমন কাজ হলো??

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০


  • ১৮ টি মন্তব্য
  • ৫৬০ বার পঠিত,
Send to your 
friend Print


রেটিং দিতে লগ ইন করুন


পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

১. ০৪ ঠা মার্চ, ২০০৬ ভোর ৬:০৩
অতিথি বলেছেন: মন্তব্য মুছলাম, আপনি আবার মহা আগ্রহে মন্তব্য লিখেন ভাই, আপনি আসলে আমার বক্তব্যের একমাত্র প্রমান, বলতে পারেন আপনি াসলে আমার মতের প্রচারনা চালাচ্ছেন,
২. ০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ৭:০৩
৩. ০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ৭:০৩
অতিথি বলেছেন: একটা জিনিস বুঝতাছি না । মডারেটরদের বক্তব্য কি ? তারা কার পক্ষে ?
৪. ০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
:) বলেছেন: সাধক : কারন স্পষ্ট নয়। আপাতত: মাথায় যেটা আসছে
1) সামহয়ারইন বাংলাদেশে রেজিস্টার্ডকৃত একটি ব্যবসা প্রতিষ্ঠান, যদি সরকারের কান কেউ ভারী করে তাহলে আর তাদের ব্যাবসা করা লাগবে না।
2) কেউ হয়ত সামহয়ারকে হুমকি/ধামকি দিয়েছে।
৫. ০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
দাদা বলেছেন: ঃ) ধন্যবাদ মনে করায়ে দেয়ার জন্য । সরকারের কান ভারী, আহা.. মাসুদার ফুল লেখার ছবি উঠাইয়া রাখছি । কিন্তু সমস্যা হইলো এই সাইটটারে আমরা পছন্দ করি । এইটারে বন্ধ করতে বহুত খারাপ লাগবো । দেখা যাক কি করা যায় । আপনারা না চেতাইলে আমরা চেতুম না । আর যদি ঢিল মারেন তাইলে পাটকেল খাইতে হইবো, হইতে পারে সেইটা 10 লম্বরি ইট ।
৬. ০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
:) বলেছেন: দাদার কথা শুনে একটা বুদ্ধি এলো, সময় এসেছে একটা বিকল্প প্ল্যাটফর্ম তৈরী করার, আমরা কিন্তু অতি সহজেই একটা ওয়েবসাইট খুলতে পারি যেখানে শুধুমাত্র এই বির্তকিত "মুছে ফেলা" লেখাগুলো রাখা যায়। আমরা মোটামুটি সমমনা যারা আছি তারা তাদের নিজেস্ব সামহয়ারইন পেজের পছন্দের লিংকে সেই বিশেষ সাইটের ঠিকানা রাখব এবং সমান্তরালে সেই পোষ্টের উপর মন্তব্য এখানে চালু রাখব।

কী বলেন আপনারা ?
৭. ০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
অতিথি বলেছেন: শোন আমরা একটা কাজ করি: ওরা দেউক যত পারে গালি । আমরা চুপ কইরা ওয়েট করি, কতক্ষণে ওদের এই মেটাফিজিক্স শেষ হয় । তার পর আমরা শুরু করি জবাবী সঙ্গৎ ।
৮. ০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ১১:০৩
অতিথি বলেছেন: আমাদের বলার ছিলো অনেক কিছুই, কিন্তু আমাদের মতপ্রকাশের স্বাধীনতা নেই,
৯. ০৪ ঠা মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
অতিথি বলেছেন: আপনার মামার চরিত্র নিয়ে কিছু বললেন না? যাক বলা লাগবে না। দেখেছেন গত দুইদিন আগে- জঙ্গি নেতা হুজুর শায়খ রহমান গ্রেফতার হইয়াছেন। শালা এক নাম্বার কাপুরুষ বিধায় আত্মসমর্পন করেছে। তার কাজে একটা মহৎ উদ্দেশ্য এবং আদর্শ থাকলে সে এটা করতো না। সে ঠগ ছিল বিধায় নিজে বাঁচতে চেয়েছিল। যাউকগা, আসল কথাডা হইল- টিভিতে দেখলাম তার ছোট্ট একটা সন্তান আছে, যার বয়স বড়জোড় 2 কি 3 বছর। এটাও জানলাম, তার এক গন্ডা নাতি-নাতনি বর্তমান রহিয়াছে...

এ থেকে বুঝে নিন, বাংলাদেশের জনসংখ্যার হার এত বেশি কেনো?
:))

এখানে যে জিনিসটা প্রকট তা হচ্ছে যৌনতা কিংবা সেক্সুয়াল ব্যাপারটি। যার সাথে ধর্মের কোন যোগসূত্র নেই। মানুষ কামাতুর হতেই পারে।


মুসলমানদের শেষ নবী, মহানবী হযরত মোহাম্মদ (সঃ) তিনিও কিন্তু 13 টি বিবাহ করিয়াছিলেন। কিন্তু তাই বলে সেক্সুয়াল ব্যাপারটি কিন্তু এখানে মুখ্য নয়, তিনি বিভিন্ন সিচুয়েশনে এতগুলো বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। তার ভেতর যদি কামাতুড় কোন ব্যাপার থাকতো তাহলে তিনি 12টি বিধবাকে বিয়ে করতেন না, তৎকালীন যুগে তার যে ক্ষমতা ছিল তা প্রয়োগ করে তিনি 7 বছর বয়সী থেকে শুরু করে 18 বছর বয়সী যেকোন কুমারী মেয়েকে তুলে নিয়ে নিজের মনো বাসনা পূর্ণ করতেন।


মাসুদা বরাবরই তার মুল বক্তব্য সে দিকে ধাবিত করার চেষ্টা করছে। আঞ্চলিক ইসু্যটা এখানে মুখ্য নয়। আঞ্চলিক পরিমন্ডলে গোয়াড় টাইপ, বদ্ধ পরিবেশে বেড়ে ওঠা, কুশিক্ষায় দিক্ষীত হওয়া কিছু সংখ্যাক ভন্ড মুসলিম কে দৃষ্টান্ত হিসাবে দেখিয়ে নিজেদের ফায়দা তুলে নেয়া কোন মতেই একজন ভালো মানের মুক্তমনা লেখিকার নিদর্শন নয়। তিনি অতি স্বল্প সময়ে আলোচিত হতে চান, এটাই তার মুল উদ্দেশ্য।
১০. ০৪ ঠা মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
অতিথি বলেছেন: আর ওয়াজের কথা বলো না, আমার মামা স্বয়ং পীরবাবা, সেখানে আগত অনেক হুজুরের সাথেই আমার আলোচনা হয়েছে এবং তাদের অনেকের ব্যাক্তিচরিত্র আমার জানা।
১১. ০৪ ঠা মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
অতিথি বলেছেন: মত প্রকাশের স্বাধিনতা কে বলেছে নেই; 99% ব্লগারদের আছে, 1% এর নেই। মাসুদা একজন ভালো রাইটার কিন্তু সে ভালো বলেই যে উস্কানিমূলক ইসু্য দাঁড় করিয়ে সাইটের পরিবেশ ভারী করে রাখবে, এটাতো হতে পারে না।
সে পূর্বের পোষ্টিংগুলোতে কেবলমাত্র একটি নির্দিষ্ট ধর্মালম্বীদের বিশ্বাসের উপর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আঘাত করে গেছে। আপনারা যারা তার পোষ্টিং গুলোকে সার্পোট দিচ্ছেন তারা কি বাকী ব্লগারদের ভেতর থেকে একটা ব্লগারকে খুজে দিতে পারবেন যে কিনা হিন্দু/বৌদ্ধ/খ্রিষ্টানদের বিশ্বাসের উপর আঘাত করার চেষ্টা করেছে।

ওয়ালীর কথা সবার আগে কেউ কেউ বলবেন, কিন্তু সে শুধু ইসলামের পক্ষ নিয়েই বাড়াবাড়ি করেছে- বাকী ধর্মালম্বীদের বিশ্বাসের উপর আঘাত তার কাছ থেকে কমই এসেছে।


রাসেল ভাই ওয়াজ মাহফিলের কথা বলেছেন। ভাই আপনিই বা কতটুকু শুনেছেন? আমি স্বীকার করি যে, কতিপয় কিছু অসাধু তথাকথিত মাওলানা বিভিন্ন ফতুয়া-টতুয়া দিয়ে মানুষকে অন্ধকারের দিকে ধাবিত করার চেষ্টা করে। কিন্তু মাসুদার শেষ পোষ্টে যে আঙুরের কথা বলা হয়েছে সেটা একটা সস্তা দরের বানোয়াট গপপ। কেবলমাত্র তার গল্পের শুরুর আবহটা রগরগে কামাতুরময় উপস্থাপনা তার উদ্দেশ্য ছিল।

এটা ঠিক যে, তার লেখাগুলো চটি বইয়ের চেয়ে অনেক উন্নত। আমরা কতিপয় কামাতুড় ব্যক্তিবর্গ তার লেখা পড়ে মজা লুটে লই।

মাসুদা যতই ভালো সাধু সন্যাসিনী হোন না কেন, তিনি কখনোই বলতে পারেন না- আগে বাংলাদেশের মুসলমানদের অর্ধেকই কাটা, বাদবাদী অর্ধেক আকাটা ছিল। বর্তমানে সবার মুসলমানী করা হলেও বোধের দিক থেকে এখনো মুসলমানরা আকাটা? এই ইসু্যর মারফর তিনি কি বুঝাতে চেয়েছিলেন?

১২. ০৪ ঠা মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
১৩. ০৪ ঠা মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
অতিথি বলেছেন: ঃ) আপনার প্রস্তাবের সাথে একমত। সেরকম একটি সাইট খুলা যেতে পারে।
১৪. ০৪ ঠা মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
অতিথি বলেছেন: দাদা আপনি হাজির তাহলে, আশা করি ভুল বুঝেন নি আমাকে, কাউকে নিয়ে অশালিন কথা বলাটা নৈতকতা বিরোধী এটাকে সমর্থন করাটাও আমার কাছে নৈতিকতার বিরোধী অবস্থান মনে হয়, আর মাসুদার লেখা পাঠক বিবেচনা করবে, গ্রহনযোগ্য না ছুড়ে ফেলার যোগ্য, আমার পঠনে যা মনে হয়েছে তাই বললাম,
১৫. ০৪ ঠা মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
অতিথি বলেছেন: তেলাপোকা বিষয়টা কিন্তু মাসুদার লেখার জন্য না, সুচনা মাসুদার লেখা কিন্তু এর বিপরীতে কিছু মন্তব্য এসেছে, যেটা অশালীন ছিলো, সেটাকে কেউ কেউ বাধা দিয়ে কিছু লিখেছে, তাদেরও একই রকম গালি শুনতে হয়েছে, এবং মাসুদার পোষ্ট তোলার আগে কিংবা এখনও কোনো ব্যাখ্যা আসে নি,

শিল্প সমাজের সব কিছু প্রকাশ্যমান করে, আমি নিজে খুব বেশী বর্ননাত্বক যৌনতা চাই না লেখায়, তবে এটাও একটা আর্ট, যখন এসব বর্ননা ছাপিয়ে লেখার গুনে লেখাটা পাঠ্য হয়ে উঠে তখনই সাহিত্য জয়ী হয়,

মাসুদা কিন্তু লেখাটা শেষ করতে পারে নি, পাঠকের ভিতরে একটা ঘৃনাবোধ জাগাতে চেয়েছিলো এবং এই পরিপ্রেক্ষিতে সাইফুরের অসহায়তা, ওর চেতনা রূদ্ধ ওর নষ্ট শৈশব সব কিছু ভ্রান্ত মতবাদে বয়ে গেছে অনিশ্চিতে, এটা আরও কাব্যক ভাবে ইনিয়ে বিনিয়ে বলা যেতো, মাসুদার সেটা পছন্দ হয় নি, মনে হয় নি সে যে ঘৃনা প্রকাশ করতে চায় ওটা কাব্যিক ভাষায় পুর্নতা পাবে, কিন্তু একেবারে সূচনার 5 পাতা পড়ে কাউকে নিয়ে অশালিন মন্তব্য মানা যায় না,
১৬. ০৪ ঠা মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
:) বলেছেন: তেলাপোকা :
1.মহানবীর 13 বিবাহ সম্পর্কে আপনার ব্যাখ্যাই তো আর একমাত্র ব্যাখ্যা না, আরো কিছু বিকল্প ব্যাখ্যাও আছে, সেগুলা শোনার মত খোলা মনের না হলে ওপেন ফোরাম চলবে কিভাবে ?

2. একজন উপন্যাসিকের গল্প না পোষালে আপনি পড়বেন না, যদি পড়েন , পড়ার পর না পোষায় তখন আপনি মন্তব্য করেন। খিস্তি/খেউড়/ব্যাক্তিগত আক্রমন কখনই কাম্য নয়।


3. 18 বছর আমার কাছে বড় একটা ইসু্য নয়, আপনি নিজের পোষ্ট দেখেন, ভালো মত চিন্তা করে দেখেন কোমলমতি 16 বছরের ধর্ম ভীরু বালক/বালিকা আপনার ঈশ্বরের গল্প হজম করতে পাড়বে কি না? যায় যায় দিন / সাপ্তাহিক 2000 এর পত্রিকায় কি লেখা থাকে "এটা প্রাপ্তবয়ষ্কদের জন্য" ? পরিবারের সবার হাতে কি পত্রিকাগুলো পৌছেনা? আমরা কি এই ব্লগে শুধুমাত্র অপ্রাপ্তবয়ষ্ক লেখাই লিখব?


4. আপনার যদি মনে হয় তিনি "স্বল্প সময়ে আলোচিত হতে চান" আপনি তার পোষ্টে সেটাই লেখেন। কেউ আপনাকে আটকে রাখেনি, এখানে সেন্সরশিপের কোন প্রয়োজন আমি দেখিনা।
১৭. ০৫ ই মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
অতিথি বলেছেন: হাসিমুখ ভাই,
1। আমার পোষ্টের গল্পটি তিনদিন আগেই মুছে দিয়েছিলাম, যাইহোক সেটা কিন্তু একটা রূপকথা ছিল। এটা আমি গল্পের শুরুতে উল্লেখ করেছিলাম। আমার গল্পে আমি কোনো নির্দিষ্ট ধর্মালম্বীদের বিশ্বাসের প্রতি আঘাত করার চেষ্টা করিনি। একটা এনভায়রোমেন্টাল প্রবলেমকে তুলে ধরার চেষ্টা করেছিলাম।

2। মাসুদা ভট্টি এবং কিছু ব্লগার বার বার কতর্ৃপক্ষকে দোষারোপ করার চেষ্টা করেছে যে তারা মাসুদার পোষ্ট ডিলেট করলেও মন্তব্যগুলো কেন করেনি?

মজা পাই এখানেই, মাসুদা নিজেই মন্তব্যগুলো মুছার চেষ্টা করেননি। উলটো কতর্ৃপক্ষকে দোষারোপ করেছে।

3। যায় যায় দিন কিংবা সপ্তাহিক 2000 এ আঙুরের মত সফল প্রয়োগধমর্ী রসালো লেখা কি আজ পর্যন্ত ছাপানো হয়েছিল?


4। ধর্ম নিয়ে তর্কতকর্ী করে লাভ নেই। প্রতিটি ধর্মের মূল মন্ত্রই এক। আমরা আজ এতটাই আধুনিক হয়েছি যে ধর্ম নিয়ে মনগড়া ইতিহাস বানাতেও পিছপা হচ্ছি না... মাসুদা ভট্টি যদি মনে করেন- ইসলাম পৃথিবীর জন্য হুমকি স্বরূপ এবং তার এই উপন্যাস কিংবা গবেষনার ফসলটি বাকী ধর্মালম্বীদের চোখ ফুটো করে সেটা দেখাতে সক্ষম হবে, তাহলে তিনি ভুল করবেন। সাধারন জ্ঞান নিয়ে বলতে পারি- তিনি বিপদের রাস্তার প্রথম সিঁড়িতে আছেন...


ধর্ম নিরপেক্ষ ব্যক্তি হিসাবে নয়, একজন সাধারন মানের ধর্মালম্বী হিসাবে যেকেউ তার লেখার বিরোধীতা করার প্রতিবাদ করার সুতো পরিমান অধিকার রাখে।

১৮. ১৭ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
কনকাবতি বলেছেন: আমি রাসেল ... ভাই এবং হাসি মুখ ভাই এর সাথে এক মত। সমালোচনা এবং অশালীন মন্তব্য এক জিনিষ নয়।

আমাদের আরেকটা জিনিষ মনে রাখা প্রয়োজন - মাসুদা ভাট্টি এক জন স্বনাম ধন্য লেখিকা। তাঁর দরকার নেই রাতারাতি নতুন করে বিখ্যাত হবার questionable কিছু লিখে।


If SomeWhereInBlog is trying to promote censorship, then they should realize that people can find other platforms to voice their concerns.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন